আজ রাজধানীতে কিছুটা কমেছে বায়ুদূষণ

খবরওয়ারা অনলাইন ডেস্ক: রবিবার (২ মার্চ) সকাল ৯ টা ৫৫ এর রেকর্ড অনুযায়ী বিশ্বের ১২৬ নগরীর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান সপ্তম।এ সময় রাজধানীর বাতাসের একিউআই স্কোর ছিল ১৬৭ যা অস্বাস্থ্যকর বলে ধরা হয়।

তবে গতকালের তুলোনায় আজ দুষণের মাত্রা কিছুটা কম। শনিবার (১মার্চ) সকাল ১০ টার রেকর্ড অনুযায়ী বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিলো দ্বিতীয়। একিউআই স্কোর ছিল ২২৫ যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়ে কাজ করছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। লাইভ বা তাৎক্ষণিক সূচক এর মাধ্যমে কোন শহরের বাতাস কতটা দূষিত তা নিয়ে মানুষকে তথ্য দেয় ও সতর্ক হতে সাহায্য করে এই প্রতিষ্ঠান।

দূষিত বাতাসের ক্ষতি থেকে রক্ষা পেতে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে পরামর্শ দিয়েছে আইকিউএয়ার । পাশাপাশি খোলা স্থানে ব্যায়াম করা থেকে বিরত থাকা ও  ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।