কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রোজার প্রথম দিনেই ঢাকার কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের কিচেন মার্কেট থেকে অভিযান শুরু হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযান চলাকালীন সময়ে দোকানদাররা ভোজ্যতেল সয়াবিনের সংকটের কথা তুলে ধরেন। তারা জানান, কোনো কোম্পানি সয়াবিন তেল সরবরাহ করছে না। এ বিষয়ে মহাপরিচালক সয়াবিন তেলের সংকটের কারণ জানতে চান এবং কোন কোন কোম্পানি তেল সরবরাহ করছে না সেটি জানতেও আগ্রহী হন। এছাড়া, কোম্পানি এবং ডিলাররা কী পরিমাণ তেল সরবরাহ করছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি।

এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।