বিএনপির ২ পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি এইবি এবং এএবি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদের নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের (এইবি) বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের কমিটি ঘোষণা করা হবে।

এছাড়াও আহ্বায়ক রাশিদুল হাসান হারুন এবং সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি ঘোষণা করা হবে।

 

খবরওয়ালা/এফএস

 

 

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।