রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুরকে কুপিয়ে হত্যা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুরকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকে এই ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমিন জানান, মসজিদে তারাবির নামাজ শেষ করে নিজের ঘরে ফিরছিলেন নুর। পথে তাকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, গত রমজানেও নুরকে কুপিয়ে ছিল দুর্বৃত্তরা। ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। তদন্তের পর মূল রহস্য জানা যাবে। এ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, ময়নাতদন্তের পর নুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরওয়ালা /এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।