খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক:ভারতীয় টেলিভিশনের অভিনেত্রী হিনা খান। তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। মারণ ব্যাধি শরীরে বাসা বাঁধলেও মানসিক শক্তি অটুট রেখেছেন হিনা। মারাত্মক শারীরিক অসুস্থ্যতার মাঝেও পবিত্র রমজানে রোজা রাখছেন তিনি।
/indian-express-bangla/media/post_attachments/561b24c9-165.jpg)
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফতারের ছবি শেয়ার করে হিনা লিখেছেন, ‘রমজান মুবারক। আমাকে কেমন দেখতে লাগছে? প্রথমদিনে সেহরি টু ইফতারের জার্নি। আলহামদুলিল্লাহ্। সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো।’
খবরওয়ালা/এফএস