মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিশেষ অভিযানে রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন পয়েন্ট থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 
গতকাল মঙ্গলবার (৪মার্চ) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (৫ মার্চ) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

তিনি বলেন, গত মঙ্গলবার (৪ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, সজিব (২০), ইমরান (১৯), বিজয় (২০), নাদিম (২০), আহাদ (২২), রবিউল (২১), হৃদয় (১৯), সোহান (২৪), সাগর (১৯), আবদুল হাকিম (২২), মোরসালিন (২৪), মনির হোসেন (১৯)।

গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।