এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবে শিক্ষকদের অবস্থান

খবরওয়ালা অনলাইন ডেস্ক: নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আজ শিক্ষকরা ১১ তম দিনের মতো এই কর্মসূচি পালন করছেন।

বুধবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেছেন, গত ২৩ ফেব্রুয়ারি থেকে এক দফা দাবি নিয়ে তারা আন্দোলন করে আসছেন। শিক্ষকতা করে দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখলেও তারা সরকার থেকে বেতন পাচ্ছেন না৷ শিক্ষকতা করে বেতন না পাওয়ায় তাদের পরিবার নিয়ে জীবনযাপন করা কষ্টকর। দীর্ঘদিন ধরে তারা এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবি জানিয়ে আসলেও কোনো সরকারই আন্তরিকভাবে কাজ করেনি। তাই বাধ্য হয়ে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

রাজশাহী থেকে আসা রাসেল সরকার বলেন, আমরা দীর্ঘদিন শিক্ষকতা করে বেতন পাচ্ছি না। নিজের পরিবারের কাছে বোঝা হয়ে গেছি। এখন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি। আমরা ১১তম দিনের মতো অবস্থান করছি। এখন আমাদের চাওয়া সরকার যেন আমাদের দাবি দ্রুত মেনে নেয়। আমরা যেন রাজপথ থেকে ঘরে ফিরতে পারি।

খবরওয়ালা /এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।