শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’, আঘাত হানতে পারে যেখানে

খবরওয়ালা অনলাইন ডেস্ক:- অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেনের দিকে ধেয়ে যাচ্ছে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় আলফ্রেড। বুধবার (৫ মার্চ) সকাল থেকে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের সমুদ্র তীরবর্তী অঞ্চলের দিকে ধাবিত হয় ঘূর্ণিঝড়টি।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো (বিওএম) জানিয়েছে, ৯ দিন আগে সৃষ্ট ঘূর্ণিঝড় আলফ্রেড বুধবার পর্যন্ত উপকূল থেকে মাত্র ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দূরে অবস্থান করছিল এবং ঘণ্টায় সর্বোচ্চ ১৬৪ কিলোমিটার গতিতে দমকা বাতাসের সঙ্গে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।

এর কারণে দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের উত্তরে জনবহুল বেশ কয়েকটি উপশহরের কয়েক হাজার বাড়ি ঝুঁকিতে রয়েছে। সমুদ্র উপকূলীয় শহরের অসংখ্য বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার সরকার প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণকে নিরাপত্তা দিতে প্রস্তুত। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সাহসিকতার সাথে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।