বহুমুখী পাটপণ্য ও তাঁত বস্ত্র মেলা উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা

বহুমুখী পাটপণ্য ও তাঁত বস্ত্র মেলা-২০২৫ এর উদ্বোধন করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে রাজধানীর মনিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে এই মেলার উদ্বোধন করা হয়। এই মেলা ২০ দিন ব্যাপী চলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ। আরও বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিন্নাত আরা, বাংলাদেশ তাত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, রেশম বোর্ডের পরিচালক এম এ মান্নান, প্রাক্তন অতিরিক্ত সচিব বিমল চন্দ্র রায়, জুট স্পিনার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক তাপস প্রামাণিক এবং বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ প্রমুখ।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।