ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপ থেকে নবজাতক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের পাশে কান্নার শব্দ শোনে ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুট্টাপাড়া মহাসড়কের পাশে খেলার মাঠের উল্টো পাশে ঝোপে কান্নার শব্দ শুনে এগিয়ে যান পথচারীরা। সেখানে গিয়ে দেখে কাঁথায় মোড়ানো একটি মেয়ে নবজাতক। খবর পেয়ে সরাইল থানা টহল টিম নবজাতককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

ওসি জানান, শিশুটির বয়স এক বা দুদিন হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে উপজেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে জানানো হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।