ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আআমস আরেফিন সিদ্দিকের ব্রেইনের অবস্থা গত রাতের চেয়ে কিছুটা অবনতি হয়েছে বলে জানিয়েছেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের ডা. নজরুল হোসেন। আজ শুক্রবার (৭মার্চ) বেলা ১১টায় সর্বশেষ তাঁর শারীরীক অবস্থা নিয়ে ব্রিফ করার সময় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, পেশেন্টের ব্লাড প্রেসার ঠিক আছে, রক্ত দেওয়ার পর প্ল্যাটিলাইট কাউন্ট এক লাখের বেশি, ইউরিন আউটপুট স্বাভাবিক, হার্টের অবস্থা ঠিক আছে, কিন্তু ব্রেইনের অবস্থা গত রাতের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। প্রায় কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এ কারণে অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। যদি ব্রেইনের অবস্থার কিছুটা হলেও উন্নতি হয় তাহলে চিকিৎসকরা অপারেশনের প্রক্রিয়া করতে পারেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে যান। তাৎক্ষণিক তাকে বারডেমে আনা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন।
খবরওয়ালা/এমএজেড



