আগামীকাল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল: কার ঘরে যাচ্ছে শিরোপা?

আগামীকালের ম্যাচ দিয়েই পর্দা নামবে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। বিকাল ৩টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেখানে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই শিরোপা নির্ধারণী ম্যাচে কোন দল হচ্ছে চ্যাম্পিয়ান, তা নিয়ে ক্রিকেট বোদ্ধাদের মধ্যে ইতোমধ্যে বেশ যুক্তিতর্ক চলছে। তবে অধিকাংশ ক্রিকেট বিশ্লেষকরা  ভারতকেই এগিয়ে রাখছে। কিন্তু নিউজিল্যান্ড যে ছেড়ে কথা বলবে না তা কিন্তু ধারণাই করা যায়। গ্রুপ পর্বের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের পরিকল্পনা সাজাচ্ছে তারা।

অবশ্য কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার মতে ভারতে এই ম্যাচে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। এর কারণে হিসাবে তিনি মনে করেন পুরো আসরে  প্রতিটা দল পাকিস্তানের মাঠ এবং দুবাই ঘুরে ঘুরে খেললেও ভারত একমাত্র দল যারা এই একটি মাঠেই তাদের সব ম্যাচ খেলেছে। শুধু তা-ই নাই এই মাঠ তাদের কাছে বেশ পরিচিতও। কারণ ভারত করোনার সময় দুই আসর এখানেই আয়োজন করেছিল আইপিএল (২০২০ ও ২০২১)। ঐ আসরগুলোর ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল এই মাঠেই। তাই অতীত বর্তমান সব মিলিয়ে রবিবার ফাইনালে রোহিত-বিরাটরাই এগিয়ে থাকবে। তবে তাদের ঠেকাতে প্রস্তুতি কিউইরাও।

চলতি টুর্নামেন্টে রবিবারের এই ম্যাচটি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় মুখোমুখি লড়াই হতে যাচ্ছে। এর আগে গ্রুপ পর্বেও দুই দল একে অপরের বিপক্ষে খেলেছিল। যেখানে হেরেছিল কিউইরা। আর ভারত এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি। গ্রুপ পর্বের সেই ম্যাচে ভারত ৪৪ রানে নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল। প্রথমে ব্যাট করে ভারত ২৪৯ রান সংগ্রহ করেছিল, এরপর বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করে নিউজিল্যান্ডকে ২০৫ রানে অলআউট করে দেয়। তাই ফাইনালের আগে একই মাঠে ফের ভারতের মুখোমুখি হওয়ার আগে সতর্ক নিউজিল্যান্ড।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।