ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (৮মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ধলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধলা স্টেশন পার হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন ধরে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় রেলওয়ের কর্মকর্তারা তাৎক্ষণিক খবর পেলে রেলওয়ের কর্মীসহ স্থানীয়রা এসে ইঞ্জিনে পানি ঢাললে আগুন নিয়ন্ত্রণ এসে ধোয়া বের হওয়া বন্ধ হয়।

তিনি আরও বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিকল্প ইঞ্জিন যুক্ত করা হয়। এ সময় ওই ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।