ফরাসি চিকিৎসকের যৌন নির্যাতনের শিকার ২৯৯ নারী-কিশোরী

ফ্রান্সে এক চিকিৎসকের বিরুদ্ধে ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম জোয়েল লে স্কুয়ার্নেক। তার কাছে চিকিৎসা নিতে আসা অন্তত ২৯৯ রোগীকে ধর্ষণ অথবা যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যেসব রোগীকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে, তাদের অনেকেই শিশু এবং বেশির ভাগ রোগীকে তিনি অচেতন অবস্থায় যৌন নিপীড়ন করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) তার বিরুদ্ধে আদালতে বিচার শুরু হয়েছে।সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত অন্তত ২৯৯ রোগী তার নির্যাতনের শিকার হয়েছেন। এদের বেশিরভাগের বয়স ১৫ বছরের কম। তাদের অজ্ঞান অবস্থায় বা জ্ঞান ফেরার পর তিনি ধর্ষণ করেন।

বাড়িতে আসা শিশুদেরও শিকার বানানোর কথা আদালতে স্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক। তিনি বলেন, আমি সুযোগ পেলে আমার এক সন্তানের বন্ধুকেও নির্যাতন করতাম। এ ঘটনাকে আদালতে মামলার প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। ভুক্তভোগী নারী ওই সময়ে শিশু ছিলেন।

ওই নারী আদালতকে জানান, ১৯৯০-এর দশকের শুরুর দিকে তিনি তাদের বাড়িতে যাওয়ার সময় নিপীড়নের শিকার হয়েছেন। মাত্র ছয় বছর বয়সে একটি কামরায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ সময় তার মা ও চিকিৎসকের স্ত্রী বসার ঘরে কথা বলছিলেন।

তিনি জানান, কয়েক সপ্তাহ পর তাকে বাথরুমে একা পেয়ে আবারও ধর্ষণ করেন ওই চিকিৎসক। এক কয়েক মাস পর আবারও তাকে তিনি আলাদা করার চেষ্টা করেন। তবে তখন তিনি দৌড়ে মায়ের কাছে ফিরে যান।

অভিযুক্ত চিকিৎসক বলেন, অনেক ঘটনা তার মনে নেই। তবে বাথরুমের ঘটনা মনে করতে পারেন বলে স্বীকার করেন তিনি। তিনি বলেন, আমার ছেলে বান্ধবীদের বাড়িতে আনলে আমি তাদের নিপীড়ন করতাম। সেদিন আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। যখন তাকে টয়লেটে যেতে দেখি তখন আমি এমনটা ঘটাই।

চিকিৎসকের এ মামলাটি ফরাসি আদালতে অন্যতম বৃহৎ শিশু যৌন নির্যাতনের মামলার একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে অভিযোগ করা হয়েছে, অপারেশনের সময় তিনি রোগীদের নির্যাতন করেছেন। তার কর্মজীবনের শেষ পর্যন্ত এসব অপরাধের অভিযোগের বিষয়ে কার্যকর কোনো তদন্ত চালু হয়নি।

এর আগে ২০০৫ সালে শিশুদের যৌন নিপীড়নের ছবি রাখার দায়ে তাকে অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৭ সালে তিনি অবসর নেন। এরপর ছয় বছর বয়সী এক শিশু এক শিশু তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এ ছাড়া পুলিশ তার কম্পিউটারে সংরক্ষিত নির্যাতনের ডায়েরি ও অন্যান্য বিবরণ উদ্ধার করে।ৎ

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।