টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ে বাড়ি দখল তরুণীর

টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয় ব্যবহার করে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) ছয়তলা বিশিষ্ট ভবন জবরদখল করেছেন মারইয়াম মুকাদ্দাস মিস্টি নামের এক তরুণী।

শনিবার (৮ মার্চ) দুপুরে তিনি বাসার তালা ভেঙে ২০ জন পাগল নিয়ে ভবনে প্রবেশ করেন।

পুলিশ ও স্থানীয়দের দাবি, শনিবার সকালে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) শহরের ছোট কালীবাড়ি রোডের ছয়তলা ভবনটি দখল করা হয়। ছাত্রপ্র তিনিধি পরিচয়ে মারইয়াম মুকাদ্দাস মিস্টি নামের ওই তরুণী বাসার তালা ভেঙে ভবনটি দখল করেন এবং সেখানে ২০ জন পাগল নিয়ে আশ্রম গড়ে তোলার উদ্যোগ নেন।

এ বিষয়ে মারইয়াম মুকাদ্দাস মিস্টি বলেন, “ফেসবুকে পূর্ব ঘোষণা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে পাগলদের আশ্রম গড়ে তোলা হবে। তাই আজ সকালে এসে তালা ভেঙে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসায় প্রবেশ করেছি। এখানে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জন পাগল রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “জোয়াহেরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে বাসা না ভেঙে আশ্রমের প্রস্তাব দেয়। এখানে সেই আশ্রমই করা হয়েছে।” তবে কে সেই ব্যক্তি, তার নাম বলতে পারেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম সদস্যসচিব সেজান আহমেদ বলেন, “তার দায়ভার সংগঠন বহন করবে না। বর্তমানে তিনি আমাদের কমিটির কোনো সদস্য নন।”

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ জানান, “বিষয়টি আমি লোকমুখে শুনেছি। যেহেতু ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন, সেখানে ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক হিসেবে আর কিছু থাকে বলে আমার মনে হয় না।”

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।