নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রকাশ: ১০ই মার্চ ২০২৫, ৭:৩৩ এএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সময়কালে সংঘটিত প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণসহ অভিযোগ চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১০ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী, উক্ত সময়ের মধ্যে ঘটে যাওয়া যে কোনো প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সুস্পষ্ট তথ্য-প্রমাণসহ আগামী ১৯ মার্চ ২০২৫ সালের মধ্যে রেজিস্ট্রার দপ্তরের নির্ধারিত অভিযোগ বক্সে জমা দিতে হবে।
এর আগে, গত ১৬ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৭তম সিন্ডিকেট সভায় বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অ্যাকাডেমিক, প্রশাসনিক ও অন্যান্য বিষয়ে তদন্তের জন্য তিনটি পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
খবরওয়ালা/জেআর
মন্তব্য