আবারও ট্রাম্পের বাসভবনের আকাশসীমায় বেসামরিক বিমান

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের আকাশসীমায় ঘটছে একের পর এক নিয়ম লঙ্ঘনের ঘটনা। ট্রাম্প দায়িত্ব নিয়েছেন দু’মাসও হয়নি অথচ এই সময়ের মধ্যেই ট্রাম্পের বাসভবন এলাকায় ২০টিরও বেশি নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শনিবার এই ঘটনা ফের ঘটে। তবে নিষিদ্ধ আকাশ সীমায় উড়ন্ত সেই বেসামরিক বিমানকে প্রতিহত করেছে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান। 

নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড এক বিবৃতিতে বলেছেন, রবিবারের (৯ মার্চ) ঘটনায় বেসামরিক বিমানচালকের মনোযোগ আকর্ষণ করতে এফ-১৬ বিমান থেকে আগুনের হলকা নিক্ষেপ করা হয়। ট্রাম্প তার ওয়েস্ট পাম বিচ গলফ কোর্সে এক দফা গলফ খেলা শেষ করার পর এই অনভিপ্রেত ঘটনা ঘটে। ট্রাম্প তার ব্যক্তিগত মার-এ-লাগো ক্লাব ও বাসভবন থেকে গলফ কোর্সে পৌঁছানোর পরেই শনিবার সকালে যুদ্ধবিমানগুলো একটি অভিযান চালায়।

কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ ফ্লোরিডার মারাত্মক ঘিঞ্জি আকাশসীমায় বিমানের অনধিকারপ্রবেশের ফলে যুদ্ধবিমান তড়িঘড়ি প্রতিহত করতে বাধ্য হয়, তবে এতে ট্রাম্পের কর্মসূচি বদলায়নি বা তার নিরাপত্তার ওপর প্রভাব পড়েনি। এনওআরএডি বলছে, মাটি থেকে আগুনের শিখাগুলো দেখা যেতে পারে, তবে সেগুলো দ্রুত পুড়ে গেছে এবং কোনো বিপদ ঘটায়নি।

ফেডারেল কর্মকর্তারা ট্রাম্পের ক্লাবের আশপাশে বিমান চলাচলে স্থায়ীভাবে বিধিনিষেধ বজায় রাখেন, যা ক্লাবটির ৩০ নটিক্যাল মাইল ব্যসার্ধ জুড়ে বিস্তৃত।

নিয়ম লঙ্ঘন ও বিমান প্রতিহত করার ঘটনা প্রায়শই ঘটে, তবে ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে বারবার অনুপ্রবেশ নিয়ে এনওআরএডি সতর্কতা জারি করেছে; তারা বলছে, কুড়িটির বেশি ঘটনা তারা মোকাবিলা করেছে এবং বিধিনিষেধ না মানার জন্য বেসামরিক বিমানচালকদের দায়ী করা হয়েছে; উড়াল দেওয়ার আগে আকাশসীমায় কী কী বিধিনিষেধ রয়েছে তা তাদের জানা দরকার, এমনটাই জানিয়েছে এনওআরএডি।

এনওআরএডির কমান্ডার ও যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড জেনারেল গ্রেগরি গিলট এক বিবৃতিতে বলেছেন, উড়ানের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা ও প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে টিএফআর (উড়ানের সাময়িক নিষেধাজ্ঞা) মেনে চলা একান্ত জরুরি।

সূত্র: ভয়েস অব আমেরিকা

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।