ধর্ষণের মামলায় আগাম জামিন নিতে আসা অভিযুক্তকে কারাগারে পাঠালেন হাইকোর্ট

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ধর্ষণ মামলায় আগাম জামিন নিতে আসা এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১০ মার্চ) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

অভিযুক্ত যুবকের নাম মো. ওমর সানিকে (২৯)।  তিনি চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আদালত আসামিকে জামিন না দিয়ে কোর্টে কর্তব্যরত পুলিশ সদস্যকে আটকের নির্দেশ দেন। বর্তমানে আসামি সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ ডিএমপি ঢাকার পুলিশ হেফাজতে রয়েছেন। শাহবাগ থানায় খবর দেওয়া হয়েছে এবং বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।