ঝিনাইদহে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

ঝিনাইদহে হরিণাকুণ্ডুতে চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান।

গ্রেপ্তারকৃত ওই কিশোরের বাড়ি হরিণাকুন্ডু উপজেলার পইলতাডাঙা গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভুট্টাখেতে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। ঘটনার পর ধর্ষণের শিকার শিশুটির পরিবার লজ্জায় বিষয়টি আড়াল করার চেষ্টা করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তার পরীক্ষা সম্পন্ন হয়েছে।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান জানান, ঘটনার দিন সকালে অভিযুক্ত কিশোর ভুক্তভোগী শিশুকে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভূট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। সোমবার (১০ মার্চ) সকালে ভিকটিমের মা হরিনাকুন্ডু থানায় এসে এ বিষয়ে একটি মামলা করেছেন।

ওসি আরও জানান, পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।