শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬, ৪শে বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬, ৪শে বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু

ক্রিকেট

যে কারণে আইসিসিতে আফগানিস্তানের সদস্যপদ বাতিল চায় হিউম্যান রাইটস ওয়াচ

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: 27শে ফাল্গুন ১৪৩১ | ১১ই মার্চ ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5

যে কারণে আইসিসিতে আফগানিস্তানের সদস্যপদ বাতিল চায় হিউম্যান রাইটস ওয়াচ

আফগানিস্তানের সদস্যপদ বাতিল করতে আইসিসির কাছে আহবান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। আইসিসির চেয়ারম্যান জয় শাহ বরাবর গত ৩ ফেব্রুয়ারি ই-মেইলের মাধ্যমে অনুরোধ পাঠায় এই মানবাধিকার সংস্থাটি। এ মেইলের বিষয়টি জনসমক্ষে প্রকাশ করা হয় ৭ মার্চ। মেইলের সাবজেক্ট লাইন ছিল: ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে বহিষ্কার করা এবং মানবাধিকার নীতি বাস্তবায়ন করা।’

ই-মেইলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করার দাবি তুলে তারা লিখেছে, ‘আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন জানাচ্ছি যে, তালেবান-শাসিত আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আইসিসির সদস্যপদ থেকে বহিষ্কার এবং আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হোক, যতক্ষণ না নারী ও মেয়েরা দেশটিতে আবার শিক্ষা ও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে।’

জাতিসংঘের মানবাধিকার নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আইসিসিকে হিউম্যান রাইটস ওয়াচ লিখেছে, ‘একই সঙ্গে আমরা আইসিসির কাছে আহ্বান জানাই, জাতিসংঘের ব্যবসা ও মানবাধিকার বিষয়ক নির্দেশিকা নীতিমালার উপর ভিত্তি করে প্রণীত মানবাধিকার নীতি বাস্তবায়নের।’

নারী ক্রিকেটের সম্প্রসারনের লক্ষ্যে আইসিসি চেয়ারম্যান জয় শাহ’এর পদক্ষেপের কথা উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ লিখেছে, ‘আমরা লক্ষ্য করছি যে, আপনি বিশ্ব ক্রিকেটের (আইসিসি) নেতৃত্বে থাকাকালীন নারী ক্রিকেট ডেভেলপমেন্টে আরও অর্থ বরাদ্দে’র প্রতিশ্রুতি দিয়েছেন এবং নারী ক্রিকেটে আরও সম্পদ এবং মনোযোগ বরাদ্দ করে আইসিসির লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’

আফগানিস্তানেয় তালেবানরা র ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে যায় নারীদের খেলাধুলা। বিশেষ করে নারী ক্রিকেট দল না থাকার কারণে আফগানিস্তানের সঙ্গে সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ক্রিকেট দলকে আফগানিস্তানের সঙ্গে না খেলার আহ্বান জানিয়েছিলো সে দেশের সরকার। যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সেই আহ্বান গ্রাহ্য করেনি।

এবার আফগানিস্তানের সদস্যপদ স্থগিত করার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সে সঙ্গে তালেবান পরিচালিত জাতিটির আন্তর্জাতিক ক্রিকেটের ইভেন্টে অংশ নেয়া নিষিদ্ধের আহ্বানও জানিয়েছে তারা।
ই-মেইলে আরও বলা হয়েছে যে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যে আইসিসির যে বৈষম্য বিরোধী নীতি রয়েছে, সেখানে বলা হয়েছে যে এটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে, যেখানেই ক্রিকেট খেলা হোক না কেন, নিজ নিজ অবস্থান নির্বিশেষে সকল অংশগ্রহণকারী এটি উপভোগ করতে পারবেন। এটি উল্লেখ করা হয়েছে যে, নীতিটি নিশ্চিত করার চেষ্টা করে যে সমস্ত অংশগ্রহণকারীরা – অন্যান্য বিষয়ের মধ্যে – লিঙ্গ, বৈবাহিক অবস্থা অথবা মাতৃত্ব- যে অবস্থায়ই থাকুক না কেন, কোনো ভয়ঙ্কর আচরণের শিকার না হয়েও খেলা উপভোগ করতে পারবে।’

ই-মেইলটিতে আরও যুক্তি তুলে ধরে বলা হয়েছে যে, ২০২১ সালে আফগানিস্তানের নারী (ক্রিকেট) দলকে অর্থ প্রদান স্থগিত করা হলেও, দেশটির পুরুষ (ক্রিকেট) দল আর্থিক ও লজিস্টিক সহায়তা পেয়ে যাচ্ছে, যা স্পষ্টতই আইসিসির নিজস্ব বৈষম্য বিরোধী নিয়ম লঙ্ঘন করে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড নারীদের ক্রিকেট খেলতে না দিয়ে নীতি মানছে না বলে দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। তারা ই-মেইলে লিখেছে, ‘নারী ও মেয়েদের ক্রিকেট খেলতে না দিয়ে এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নারী ও মেয়েদের জাতীয় দলকে অনুমতি না দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই (আইসিসির) বৈষম্য বিরোধী নীতি মেনে চলতে ব্যর্থ হচ্ছে।’

এরপর অলিম্পিক সনদের কথা তুলে ধরে হিউম্যান রাইটস ওয়াচ লিখেছে, ‘আমরা লক্ষ্য করছি, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটকে একটি ডিসিপ্লিন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবুও তালেবানরা এই খেলায় নারী ও মেয়েদের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। যা অলিম্পিক সনদের ‘খেলাধুলা অংশগ্রহণ একটি মানবাধিকার’ গ্যারান্টির গুরুতর লঙ্ঘন।’

২০২১ সালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে নারীদেরকে খেলাধুলাসহ নানা ক্ষেত্রে অংশগ্রহণ করতে বাধা দেয়া হচ্ছে। ওই ঘটনার কিছুদিন আগে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ২৫ জন নারী খেলোয়াড়ের সঙ্গে চুক্তিবদ্ধ হতে সম্মত হয়েছিল, যাদের বেশিরভাগই এখন অস্ট্রেলিয়ায় নির্বাসিত জীবনযাপন করছেন।

গত বছরের জুলাই মাসে, আফগানিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক সদস্য, যারা দেশটির তালেবান শাসকদের দ্বারা স্বীকৃত নয়, তারা আইসিসির কাছে একটি শরণার্থী দল হিসেবে স্বীকৃতি চেয়ে চিঠি লিখেছিলো।

সর্বশেষ হিউম্যান রাইটস ওয়াচ থেকে আইসিসিকে পরামর্শ দেয়া হয়েছে এই বলে যে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটিসহ অন্য সব আন্তর্জাতিক ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপ অনুসরণ করে তালেবানদের প্রতি আফগান নারী ও মেয়েদের খেলাধুলায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো এবং মানবাধিকার কাঠামোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।’

তালেবানরা ক্ষমতায় আসার পর নারীদের খেলাধুলা কিভাবে বন্ধ করে দিয়েছে, সেটা উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ লিখেছে, ‘২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবানরা দীর্ঘ এবং ক্রমবর্ধমান সংখ্যক নিয়ম ও নীতিমালা আরোপ করেছে যা নারী ও মেয়েদের তাদের মৌলিক অধিকার প্রয়োগে বাধা দিচ্ছে। যার মধ্যে রয়েছে মত প্রকাশের স্বাধীনতা এবং চলাচলের স্বাধীনতা, বিভিন্ন ধরণের কর্মসংস্থান এবং ষষ্ঠ শ্রেণীর পরে শিক্ষা গ্রহণে। এগুলি তাদের জীবন, জীবিকা, আশ্রয়, স্বাস্থ্যসেবা, খাদ্য এবং পানিসহ কার্যত সমস্ত অধিকারকে প্রভাবিত করেছে।’

খবরওয়ালা/ এমএজেড
 

মন্তব্য