খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 27শে ফাল্গুন ১৪৩১ | ১১ই মার্চ ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পাশপাশি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার (১০ মার্চ) সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস । এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭১ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনে শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
খবরওয়ালা/টিএ