নতুন করে দেশের আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষামন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চবিদ্যালয়, খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ও রাজশাহী জেলার পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়।
জানা গেছে, সরকারি ঘোষণার পর এখন থেকে আমিন জুট মিলস উচ্চবিদ্যালয়কে ‘আমিন জুট মিলস সরকারি উচ্চবিদ্যালয়’, ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ‘ক্রিসেন্ট সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ ও রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয় ‘রাজশাহী সরকারি পাটকল উচ্চবিদ্যালয়’ নামে ডাকা হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রচলিত বিধিবিধানের আলোকে ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।
খবরওয়ালা/ এমএজেড



