বগুড়ায় বহিষ্কৃত যুবলীগ নেতা মতিনের ১৩ বছরের কারাদন্ড

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহর যুবলীগের বহিষ্কৃত  নেতা ও পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারের ১৩ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার দায়ের করা মামলার দু’টি ধারায় তাকে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বগুড়ার স্পেশাল জজ মো. শহিদুল্লাহ এই রায় দেন। রায়ের একটি ধারায় তিন বছর ও অপর ধারায় ১০ বছরের কারাদন্ড এবং দুই কোটি ২৮ লক্ষাধিক টাকা জরিমানা তা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। এছাড়াও জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। মতিন সরকার পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। 

মতিন সরকার বগুড়ার চকসূত্রাপুর এলাকার মজিবর রহমানের ছেলে।তিনি বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বগুড়া জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।