বাসসকে দক্ষিণ এশিয়ার অন্যতম সংবাদ উৎসে পরিণত হতে হবে : তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো মাহফুজ আলম বলেন, ‘বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) অন্তত দক্ষিণ এশিয়ার অন্যতম সংবাদ উৎসে পরিণত হতে হবে। এর জন্য বাসসকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে৷’ মঙ্গলবার (১১ই মার্চ) বাংলাদেশ সংবাদ সংস্থার কর্মকর্তা, সম্পাদক ও সংবাদদাতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, গুজব ও অপতথ্য মোকাবিলা করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাসসকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। 

মাহফুজ আলম বলেন, বিদেশে দেশের ভাবমূর্তি তুলে ধরতে বাসসকে কাজ করতে হবে। এর জন্য তিনি বাসসে কর্মরত কর্মকর্তা, সম্পাদক, সংবাদদাতা-সহ সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বর্তমান অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। জনগণকে সেবা করাই সরকারের মূল কাজ। তিনি পরাজিত শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। 

মতবিনিময় সভায় বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ-সহ বাসসের কর্মকর্তা, সম্পাদক ও  সংবাদদাতাগণ উপস্থিত ছিলেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।