উপাধ্যক্ষ হত্যায় দম্পতি গ্রেপ্তার

ঢাকায় হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলশ।

মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর রেলস্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরখান থানার পরিদর্শক (ওসি) জিয়াউর রহমান।
তিনি বলেন, আজ বুধবার (১২ মার্চ) তাদের আদালতে প্রেরণ করা হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাজের ও রুপা। তারা স্বামী-স্ত্রী।

পুলিশ বলছে, রাজধানীর উত্তরখানের পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে (৫০)। এ ঘটনায় নিহতের ভাই মুজাহিদুর রহমান ভূঁইয়া বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। ওই ফ্ল্যাটে ২০ থেকে ২২ বছর বয়সি একজন তরুণ ও একজন তরুণীকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানার পরিদর্শক (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, উত্তরখানের পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া। ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রুপা ও নাজের দম্পতি ওঠেন। এরপর সোমবার (১০ মার্চ) ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। এরপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত একজনের বাড়ি ফরিদপুরে বলে জানায় পুলিশ।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।