এমপিওভুক্ত হচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আরও ১৪৮৭ শিক্ষক-কর্মচারী

নতুন নিয়োগ পাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৪৮৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) । তাদের মধ্যে স্কুলের ১ হাজার ২০৪ জন ও কলেজের ২৮৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। 

বুধবার (১২ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মার্চ মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মাউশির ৯ জন আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক সভায় উপস্থিত ছিলেন।

এমপিও কমিটির সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বেসরকারি স্কুলের ১ হাজার ২০৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৬৮, চট্টগ্রামের ৩২, কুমিল্লার ২৫, ঢাকার ৪৫০, খুলনার ২৩৭, ময়মনসিংহের ৮৬, রাজশাহীর ৬৯, রংপুরের ২২৮ এবং সিলেটের ৯ জন।

কলেজের ২৮৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫৩, চট্টগ্রামের ৫, কুমিল্লার ১৩, ঢাকার ৩৪, খুলনার ১৪, ময়মনসিংহের ৫৩, রাজশাহীর ৫৫, রংপুরের ৪২ এবং সিলেট অঞ্চলের ১৪ জন।

মাউশি সূত্র জানায়, গত কয়েক মাসে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। তাদের আবেদন নিষ্পত্তি করে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী- প্রতি দুইমাস পরপর মাউশিতে এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে সবশেষ গত ১২ জানুয়ারি ৩ হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছিল।

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ যে অর্থ সরকার দিয়ে থাকে, তাকে ইংরেজিতে বলা হয় মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।