বগুড়ায় আলু বোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

বগুড়ার শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে আলুবোঝাই ট্রাকের ধাক্কায় শাহজাদা খান (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় শেরপুর উপজেলার ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। নাবিল হোটেলের প্রোডাকশন ম্যানেজার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কিছুটা কুয়াশা থাকায় শাহজাদা খান রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় আলু বোঝাই একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।  

এ শেরপুর হাইওয়ে পুলিশের এসআই মোরতোজা নূর বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।