রোহিঙ্গা ক্যাম্পে ইফতারে পদদলিত হয়ে বৃদ্ধের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার অনুষ্ঠানে পদদলিত হয়ে নেয়ামত উল্লাহ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আরও ২ জন।

এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলের দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আসমত উল্লাহ এবং কলিম উল্লাহ। আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীর জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পাহাড়ের ঢাল থেকে হঠাৎ পড়ে পদদলিত হয়ে ৩ জন আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন।

 

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।