শাহবাগে জড়ো হয়েছে ইনকিলাব মঞ্চ

জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে শাহবাগে জমায়েত হয়েছে ইনকিলাব মঞ্চ। পরবর্তীতে তাদের শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা করবেন জানা গেছে।

শনিবার (১৫ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা ‘প্রতিবাদী জুলাই জমায়েত’ ব্যানারে একত্রিত হন। 

এসময় তারা ‘বিচার বিচার বিচার চাই, শাপলার বিচার চাই’, ‘শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’, শ তে শাহবাগী, তুই হাসিনা তুই হাসিনা’, ‘ল তে লাকী আক্তার, তুই হাসিনা তুই হাসিনা’, ‘বিচার বিচার বিচার চাই, শাহবাগের বিচার চাই’, ‘শাহবাগী/মব তন্ত্র/ সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘দিল্লী না ঢাকা’’ ঢাকা ঢাকা’; ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীর উসমান হাদী বলেন, আমরা মার্চ নিয়ে শহীদ মিনারের দিকে যাব। আমরা কারো গায়ে হাত দেব না। কেউ আমাদের গায়ে হাত তুলতে এলে আমরা তাকে আঘাত না করে পুলিশে দেব। তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা থানায় অবস্থান করবো।

তিনি আরও বলেন, শাহবাগ হলো ফ্যাসিবাদের আস্তানা। এই শাহবাগ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল। তারা আয়নাঘর তৈরি করেছে। তারা এ দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শত্রু। দেশের সার্বভৌমত্বের স্বার্থে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।