আছিয়ার পরিবারকে ‘পাকা ঘর’ করে দেওয়ার আশ্বাস জামায়াত আমিরের

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার পরিবারকে পাকা ঘর’ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জামায়াত আমির। আজ শনিবার সকাল ১১টার দিকে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে পৌঁছে পরিবারকে সান্ত্বনা দেওয়ার সময় এ আশ্বাস দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের বিচার দাবি করেন। জামায়াতের আমির শিশুটির মা ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান এবং ভুক্তভোগী পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দেন।

তার সঙ্গে ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমির এম এ বাকেরসহ দলের নেতৃবৃন্দ।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।