খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫
গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বহু নেতাকর্মী। শেখ পরিবারের অনেকেই এখন ভারতে অবস্থান করছেন। তাদেরই একজন শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন ওরফে সেখ জুয়েল এখন বিধান মল্লিক। ভারতীয় আধার কার্ডে তিনি বনে গেছেন বিধান মল্লিক হিসেবে। তার বাবার নাম শেখ আবু নাছের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মুদিন্দ্রনাথ মল্লিক। নতুন পরিচয়ে ঘুরে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ।
শুক্রবার (১৪ মার্চ) রাতে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে লিখেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান… পিতার’ উত্তরাধিকার শেখ পরিবারের কি একটা অবস্থা!’
সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন, সেখ জুয়েল এখন বিধান মল্লিক। হাসিনার চাচাতো ভাই নিয়েছেন ভারতের নাগরিকত্ব।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগামাধ্যমে শেখ জুয়েলের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও ভারতের আধার কার্ডের ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গেছে, শেখ জুয়েল নাম পাল্টে হয়েছেন বিধান মল্লিক। বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক। জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৫৯। আধার কার্ড নম্বর ৮৪৪২০৫৬৭৫৭২৬। ঠিকানা, শাড়াপুল শাড়াপুল, ডাকবাংলো স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ৭৪৩২৮৬।
এদিকে শেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম হলো- সেখ সালাহউদ্দিন (SHAIKH SALAUDDIN)। বাবা সেখ আবু নাছের। মাতা- রাজিয়া খাতুন। জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৬৭। পরিচয়পত্রের নম্বর ১৯৬৭২৬৯২৬১৯০০০০৩৩। ঠিকানা বাসা-৩৬৩, গ্রাম/রাস্তা- শেরেবাংলা রোড, ডাকঘর-সোনাডাঙ্গা-৯১০০। সোনাডাঙ্গা, খুলনা।
একাধিক সূত্র জানিয়েছে, শুধু শেখ জুয়েল নন শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন। তার বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও পশ্চিমবঙ্গের কলকাতাতেই অবস্থান করছেন।
২০১৮ সালে খুলনা-২ সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন শেখ জুয়েল। ২০২৪ সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
খবরওয়ালা/টিএ