খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ই মার্চ ২০২৫, ১০:৩০ এএম
সোনাগাজীত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনকে (৫৫) এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে আটক করা হয় তাকে।
জানা গেছে, গত শুক্রবার দুপুরে ১১ বছরের শিশু কন্যা চিপস কিনতে গেলে দোকানের আশপাশে কোনো লোকজন না দেখে একা পেয়ে দোকানের ভিতরে ঢুকিয়ে জোরপূর্বক শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন। পরে লোকজন আসতে দেখলে ছেড়ে দিলে কাঁদতে কাঁদতে শিশুটি বাড়িতে গিয়ে মা বাবাকে ঘটনাটি জানায়।
এলাকার গণ্যমান্য লোকজনের পরামর্শে শিশুটির মা থানায় বাদী হয়ে মামলা করলে শনিবার দুপুরে অভিযান চালিয়ে বাড়ি থেকে কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন্দ জানান, শ্লীলতাহানির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খবরওয়ালা/এফএস
মন্তব্য