খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ফুটপাতে থাকা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে সিএনজি অটোরিকশা চালক মো. আব্দুল আলীকে (৫৫) আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সিএনজি চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানা পুলিশ।
চান্দগাঁও আবাসিক এ-ব্লকের নুরু কম্পানির গ্যারেজের পশ্চিম পাশে খালি জায়গায় এই ঘটনা ঘটেছে।
আটককৃত সিএনজি চালক মো. আব্দুল আলী (৫৫), ভোলার চরফ্যাশন থানার বাসিন্দা।
বর্তমানে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বসবাস করতেন।
চট্টগ্রামের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ফুটপাতে থাকা নারী ভিক্ষুককে রাতে তুলে নিয়ে এক সিএনজি চালক নুরু কম্পানির গ্যারেজের পশ্চিম পাশে খালি জায়গায় নিয়ে ধর্ষণ করে রাত সাড়ে ১১টার দিকে। এরপর অভিযান চালিয়ে রাত ২টার দিকে অভিযুক্ত সিএনজি চালককে আটক করা হয়েছে।
এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ওসি।
খবরওয়ালা/এমইউ