গত বছর কোক স্টুডিও বাংলায় ‘মা লো মা’ গান দিয়ে জনপ্রিয়তা পান সাগর দেওয়ান। এবার রোজার ঈদ উপলক্ষ্যে ‘প্রেম সাগর’ গান নিয়ে আসছেনে এই গুণি শিল্পী।গানটি লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ।
কক্সবাজারের বিভিন্ন স্থানে হয়েছে গানের ভিডিওর শুটিং। ভিডিও বানিয়েছেন ফারহান আহমেদ রাফাত।
নতুন গানটি নিয়ে সাগর দেওয়ান বলেন, ‘দেওয়ান পরিবারের সন্তান আমি। আমাদের পরিবারে সুফিবাদের চর্চা হয়ে আসছে প্রায় ২০০ বছর ধরে। সুফিবাদ আর বাউলের যে মেলবন্ধন, তা খুব কাছে থেকে দেখেছি। চেষ্টা করছি এই ধারাতেই নিজেকে রাঙাতে। প্রেম সাগর এ ধরনেরই একটি গান। আশা করছি শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে।’
সাগর দেওয়ানের গানটি প্রকাশ পাবে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাবে গানটি।
খবরওয়ালা/এফএস



