খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫
হঠাৎ তীব্র বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে। রবিবার (১৬ মার্চ) চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এই সংগীতশিল্পীকে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তাঁকে চেন্নাইয়ের গ্রিমস রোডের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষানিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। সঙ্গীত পরিচালকের অ্যাঞ্জিয়োগ্রাফিও করা হচ্ছে বলে জানা গিয়েছে। আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে রহমানকে।
এ আর রাহমানের শারীরিক পরিস্থিতির দিকে খেয়াল রাখছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি জানান, এখন অনেকটা সুস্থ আছেন অস্কার বিজয়ী এই সংগীত পরিচালক। এক্স হ্যান্ডলে এম কে স্ট্যালিন লেখেন, ‘এ আর রাহমান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জেনে আমি চিকিৎসকদের ফোন করি। তাঁরা আশ্বস্ত করেছেন যে তিনি বর্তমানে ভালো আছেন এবং শিগগিরই বাড়ি ফিরে আসবেন।’
তবে এখনো এ আর রহমানের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
খবরওয়ালা/এফএস