সাতক্ষীরা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

সাতক্ষীরা সদর উপজেলার বাধঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার সীমান্ত এলাকা বলদঘাটা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শেখ এজাজ (৩৬)। তাঁর বাবার নাম শেখ খলিল; তাঁদের বাড়ি ভারতে গুজরাটের আহমেদাবাদ জেলায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, একটি টহল দল গতকাল শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সীমান্ত এলাকায় টহলে ছিল। এ সময় এক ব্যক্তি সাতক্ষীরা সদর উপজেলার বাধঘাটা সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার নাম–ঠিকানা জানিয়েছেন। এরপর মামলা দিয়ে তাকে পুলিশে দেওয়া হয়েছে।

শেখ এজাজ সাতক্ষীরা সদর থানায় সাংবাদিকদের জানান, তিনি ১৫ বছর আগে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাড়া এলাকায় বিয়ে করেন। পরে তার স্ত্রীকে নিয়ে ভারতে চলে যান। চার বছর আগে স্ত্রীসহ বাংলাদেশে চলে আসেন এবং খুলনার দৌলতপুর এলাকায় বসবাস শুরু করেন। বর্তমানে তিনি দৌলতপুর এলাকায় ইজিবাইক চালান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, এ ঘটনায় বিজিবি হাবিলদার সাহাবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।