ঢাকা উত্তর মহানগর বিএনপির ৭ নেতা বহিষ্কার, প্রতিবাদে বিক্ষোভ

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৬ মার্চ) রাতে গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম এ রাজ্জাক। তিনি জানান, রোববার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

এদিকে এই বহিষ্কার আদেশের প্রতিবাদে রোববার রাতে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ করে বহিষ্কৃত নেতা এবং তাদের অনুসারীরা। বিক্ষোভকালে তারা আমিনুল হক ও মোস্তফা জামানের বিরুদ্ধে স্লোগান দেন। পাশাপাশি তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ন্যায় বিচার দাবি করেন। এ ছাড়া, অনতিবিলম্বে বহিষ্কার আদেশ তুলে না নিলে বৃহত্তর কর্মসূচির হুমকি দেন তারা।

বহিষ্কৃত নেতারা হলেন: ঢাকা মহানর উত্তরের আওয়াতাধীন ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির (কাফরুল থানা) সভাপতি কবির হোসেন মিল্টন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নিখিল এবং ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভূঁইয়া।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।