এ আর রহমানের বিচ্ছেদ হয়নি! জানালেন সায়রা বানু

অস্কারজয়ী এ আর রহমানের বিচ্ছেদ হয়নি বলে জানিয়েছেন সায়রা বানু। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভয়েস নোটে তিনি এ কথা বলেন। 

গত বছর বিবাহ বিচ্ছেদের খবর জানান অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। কিন্তু সায়রা বানু জানালেন তাঁরা এখনো স্বামী-স্ত্রী, আনুষ্ঠানিকভাবে এখনো বিচ্ছেদ হয়নি তাদের। তিনি ভক্তদের অনুরোধ করেন, তাঁকে যেন এ আর রহমানের প্রাক্তন স্ত্রী না বলা হয়।

সায়রা বানু এ আর রহমানের অসুস্থতার কথা উল্লেখ করে ভয়েস নোটে বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। শুনেছি, তাঁর বুকে ব্যথা হয়েছিল এবং তিনি অ্যাঞ্জিওগ্রাফি করিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন, সুস্থ রয়েছেন।’

সায়রা আরও বলেন, ‘আমি সবার উদ্দেশে বলতে চাই, আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তালাকপ্রাপ্ত নই, আমরা এখনো স্বামী–স্ত্রী। শুধু আমি গত দুই বছর ধরে ভালো বোধ করছিলাম না বলে কিছুটা আলাদা ছিলাম, যাতে তাঁর ওপর বাড়তি চাপ না পড়ে। কিন্তু দয়া করে আমাকে “এক্স–ওয়াইফ” বলবেন না। আমরা শুধু আলাদা থাকছি, তবে আমার দোয়া সব সময় তাঁর সঙ্গে রয়েছে। আমি বিশেষভাবে তাঁর পরিবারকে অনুরোধ করব, তাঁকে অতিরিক্ত চাপ দেবেন না এবং ভালোভাবে দেখাশোনা করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।’

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।