ইবির শেখ হাসিনা হলে ফুল ছিঁড়লে সিট বাতিল

1 fay 6 2 24 ইবির শেখ হাসিনা হলে ফুল ছিঁড়লে সিট বাতিল
ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের বাগানে ‘ফুল ছিঁড়লেই হলে সিট বাতিল করা হবে’ এমনই পোস্টার টানিয়েছেন হল কর্তৃপক্ষ। হলটির ফুলের বাগানের বিভিন্ন জায়গায় একাধিক প্ল্যাকার্ডে এই সতর্কবার্তা সাঁটানো হয়েছে।  বিষয়টি নিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হলটির প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই সিদ্ধান্তকে শিক্ষার্থীরা অযৌক্তিক বলে দাবি করেছেন। বিষয়টি সতর্কবার্তা বলে দাবি হল কর্তৃপক্ষের। হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ফুল হলের সৌন্দর্য বৃদ্ধি করছে। তাই বলে সামান্য ফুল ছেঁড়ার জন্য সিট বাতিলের সিদ্ধান্তের বিষয়টি হাস্যকর ও সম্পূর্ণ অযৌক্তিক। ফুল ছেঁড়া থেকে রক্ষার্থে হল প্রশাসন জরিমানা করে বা ভিন্নভাবে সতর্ক করতে পারতো। হলের আবাসিক শিক্ষার্থী তাবাসসুম বলেন, শিক্ষার্থীরা বড় অপরাধ করলেও যেখানে বিচার হয় না। সেখানে ফুল ছিঁড়লে সিট বাতিল হবে এমন সিদ্ধান্ত হাস্যকর বলে মনে হচ্ছে। হলটির প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, সিট বাতিল করা হবে বলা থাকলেও আসলে ব্যাপারটা তেমন নয়। অনেক মেয়েই বিনা কারণে ফুল ছিঁড়ে বাগানের সৌন্দর্যকে নষ্ট করছে। শুধু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি বলা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।