দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ

সারা দেশে আজ তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার পূর্বাভাস অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তিভাব অনুভুত হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কয়রা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে। এই তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে, ঢাকা এবং সিলেট বিভাগের দু–এক জায়গায় ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাঘাবাড়িতে—৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

 

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।