শাহজালাল বিমানবন্দরে আ. লীগ নেতা গ্রেপ্তার

যশোরের শার্শার ১০ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতাকে (৫৫) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাকে যশোর আদালতে পাঠানো হয়।

এর আগে রবিবার (১৬ মার্চ) রাতে তোতাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

কবির উদ্দিন তোতা যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে।

ওসি রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।