ঈদে অভ্যন্তরীণ ৩ রুটে বিমানের ১৩ বিশেষ ফ্লাইট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন ও আনন্দদায়ক করতে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বিশেষ ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব বিশেষ ফ্লাইট শিডিউল ফ্লাইটের অতিরিক্ত হিসেবে পরিচালিত হবে।

সোমবার (১৭ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী এবং ঢাকা-বরিশাল রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ২৫ থেকে ৩০ মার্চ ৬টি, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ২৬ থেকে ৩১ মার্চ ৬টি এবং ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ২৭ মার্চ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

এরই মধ্যে ঈদের এসব বিশেষ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে বলেও জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

2Q== ঈদে অভ্যন্তরীণ ৩ রুটে বিমানের ১৩ বিশেষ ফ্লাইট

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।