জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে প্রাথমিক ভর্তি আবেদন ১৮ মার্চ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন ১৮ মার্চ শুরু হবে। ওই দিন বিকেল চারটায় শুরু হবে ভর্তির কার্যক্রম।

এ কার্যক্রম চলবে আগামী ১০ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষা কার্যক্রমে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস আগামী ৫ মে থেকে শুরু হবে।

সোমবার (১৭ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকা আবেদন করা কলেজে ১৩ এপ্রিলের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

এ ফি কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি দেওয়া যাবে। এ ভর্তি কার্যক্রমের সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে পাওয়া যাবে।

২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশনের সময়সূচি পরবর্তী সময় ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।