‘আগামী (২০২৫-২৬) বাজেটে সিগারেটের ওপর আর কর বাড়ানো হবে না’

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর আর কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বুধবার (১৯ মার্চ) এনবিআর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা জানান।

দেশে সিগারেটের চেয়ে বিড়ির ট্যাক্স কম উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, নকল বিড়ির উৎপাদন বন্ধ না করলে বিড়ি মালিক শিল্প সমিতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আবদুর রহমান খান আরও বলেন, ভ্যাট থেকে যে পরিমাণ রাজস্ব আসার কথা, তা আসে না। ভোক্তা ভ্যাট দিয়ে রিসিট না নিলে, রাজস্ব বাড়বে না। যারা ভ্যাট দিয়ে রিসিট নেবে তাদেরকে লটারির মাধ্যমে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে। সে উদ্যোগ নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এমবি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।