দেড় বছরের শিশুকে নিয়ে গেলো শিয়াল, অতঃপর লাশ

বাড়ির উঠোন থেকে দেড় বছরের শিশুকে টেনে হিঁচড়ে নিয়ে যায় শিয়াল। শিশুর সন্ধান না পেয়ে খোঁজাখুজি শুরু করলে বাড়ির পাশে জঙ্গলে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় মুদি দোকানি লিংকন মিয়া গতকাল বুধবার পরিবারের সঙ্গে ইফতার করেন। পরে তিনি দোকানে যান। সন্ধ্যার পর তার দেড় বছরের ছেলে আরাফ একা ঘর থেকে বাড়ির উঠানে আসে। এ সময় শিয়াল তাকে কামড়ে নিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীরা পাশের জঙ্গলে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পাশেই একটি শিয়াল দেখতে পান। এসময় মানুষ দেখে শিয়ালটি পালিয়ে গেলে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটির গলায় শিয়ালের কামড়ের দাগ দেখা গেছে বলে জানিয়েছেন বাবা লিংকন মিয়া।

শিশুটির দাদা লালু মিয়া বলেন, ‘আমার নাতি আরাফ ইফতার শেষে ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছে না। বাড়ির আশপাশে সকল জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়। এ সময় একজন লোক খাইরুল ইসলামের জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায়। আমরা সবাই গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকে নখের আঁচড়। উদ্ধার করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে আরাফকে মৃত ঘোষণা করেন।
 

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।