ভারতের উদ্দেশ্যে রওয়ানা হলো জামাল-হামজারা

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন হামজা চৌধুরী। এ যাত্রায় ২৪ সদ্যসের দল নিয়ে ভারত যাচ্ছে বাংলাদেশ। বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেন।

আজ সকাল নয়টার ফ্লাইটে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। কলকাতায় ট্রানজিটে কিছুক্ষণ অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌছাবে বাংলাদেশ। টিম হোটেলে উঠতে বিকেল পাঁচটা বাজতে পারে জামালদের। আগামীকাল থেকে ভারতে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। শিংলয়ের জহুরলাল নেহেরু স্টেডিয়ামে ২৫ মার্চ অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে ম্যাচটি।

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩০ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রাথমিক স্কোয়াডে নতুন ডাক পাওয়া চার জনের মধ্যে দুই জন চুড়ান্ত স্কোয়াডে আসতে পারেননি। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে ঢাকায় আনেননি কোচ। আরিফও বাদ পড়েছেন ভারত যাওয়ার আগে। নতুন মুখের মধ্যে চুড়ান্ত স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও আল আমিন। গতকাল ঢাকায় হওয়া অনুশীলনের পর স্কোয়াড ২৪ জনে নামিয়ে আনেন হাভিয়ের কাবরেরা।

বাংলাদেশ দল :
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার : শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ ও সাদ উদ্দিন।

মিডফিল্ডার : মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরী।
ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মো. ইব্রাহিম ও আল আমিন।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।