ইফতার নিয়ে বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, আহ্বায়ককে অব্যাহতি

ময়মনসিংহের নান্দাইলে ইফতার অনুষ্ঠানকে ঘিরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পৌর বিএনপির আহ্বায়ককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলাধীন নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এফ এম আজিজুল ইসলাম ওরফে পিকুলকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

ইফতার নিয়ে বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, আহ্বায়ককে অব্যাহতি

অব্যাহিতপ্রাপ্ত এ এফ এম আজিজুল ইসলামের স্থলে নান্দাইল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুলল ইসলাম ফকিরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।’
জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির ১০২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন হওয়ার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পদবঞ্চিতরা প্রায় প্রতিদিনই মিছিল-মিটিং করে কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।

জানতে চাইলে দল থেকে অব্যাহতি পাওয়া আজিজুল ইসলাম পিকুল গণমাধ্যমকে বলেন, ‘এখনো জানি না আমি অব্যাহতি পেয়েছি। তা ছাড়া শুনেছি আমি আমি দলে বিশৃঙ্খলতা করায় অব্যাহতি দেওয়া হয়েছে। এটা এক ধরনের ষড়যন্ত্র। আমি কী করেছি দলীয় নেতাকর্মীরা অবগত। আমি ১৭ বছর ধরে নির্যাতিত। যারা হঠাৎ দলে এসেছে তারাই আমার লোকজনের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। অব্যাহতিপত্র পাওয়ার পর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে আপিল করব।’

গতকাল বুধবার (১৯ মার্চ) নান্দাইল পৌর এলাকার শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। অপর দিকে ওই স্থানেই পাল্টা ইফতার মাহফিল আয়োজনের কথা জানায় স্থানীয় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের একটি পক্ষ। এতে দুই পক্ষের মধ্যে থেমে থেমে উত্তেজনা চলছিল।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে উভয় পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এরপর উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে।

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।