কিশোরগঞ্জের ইটনা থেকে ১২৮ বস্তা ভিজিএফের চাল উদ্ধারের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আদিলুজ্জামান ভূঁইয়া উপজেলার বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি।
এর আগে বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনীর অভিযানে বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্ৰামের চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়ার চাচাতো ভাই ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রোকন উদ্দিনের বাড়ি থেকে ১২৮ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়। বিষয়টিতে সংশ্লিষ্টতা থাকায় রাতেই ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া এবং ইউপি সদস্য মো. রোকন উদ্দিন নিজেদের লোকজনের নাম লিস্ট করে আত্মসাৎ করে বিক্রির জন্য ভিজিএফের চাল উত্তোলন করে অবৈধভাবে মজুদ করে রাখেন।
খবরওয়ালা/এমবি



