সিরিয়াকে সহযোগিতার প্রস্তাব পুতিনের

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে মস্কোর ‘কার্যকর সহযোগিতা’ প্রদানের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (২১ মার্চ) এ তথ্য জানিয়েছে ক্রেমলিন। খবর রয়টার্সের।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন আল-শারাকে জানিয়েছেন- তিনি সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে সমর্থন করেন।

পুতিন নিশ্চিত করেছেন, ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রুশ-সিরীয় সম্পর্ক জোরদার করার জন্য দ্বিপাক্ষিক এজেন্ডার বিভিন্ন বিষয়ে সিরিয়ার নেতৃত্বের সঙ্গে সহযোগিতা বিকাশের জন্য মস্কো প্রস্তুত রয়েছে।  

৫০ বছরেরও বেশি সময় ধরে সিরিয়া শাসনকারী আসাদ সরকারের গুরুত্বপূর্ণ মিত্র ক্রেমলিন চলতি মাসের শুরুতে বলেছিল, তারা একটি ‘ঐক্যবদ্ধ’ এবং ‘বন্ধুত্বপূর্ণ’ সিরিয়া দেখতে। কারণ সেখানের অস্থিতিশীলতা সমগ্র মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করতে পারে।

১৩ বছরের গৃহযুদ্ধের পর ডিসেম্বরে আল-শারার নেতৃত্বাধীন বিদ্রোহীদের হাতে আল-আসাদের পতনের পর রাশিয়া দেশটিতে তার সামরিক ঘাঁটিগুলো সুরক্ষিত করার জন্য তৎপর হয়ে ওঠে।  এছাড়া সম্প্রতি সিরিয়ায় সংঘটিত সাম্প্রদায়িক হত্যাকাণ্ড নিয়েও মস্কো বেশ উদ্বিগ্ন।

ডিসেম্বরে রয়টার্স জানিয়েছে, রাশিয়া উত্তর সিরিয়ার সম্মুখ সারির এবং আসাদের আলাউইত সম্প্রদায়ের অধ্যুষিত পাহাড়ের ঘাঁটিগুলো থেকে সেনা প্রত্যাহার করেছে।  কিন্তু ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত তার দুটি প্রধান ঘাঁটি – লাতাকিয়ার হামিমিম বিমানঘাঁটি এবং তারতুসে নৌঘাঁটি  ত্যাগ করছে না।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।