আমাদের ফোন কেউ ধরে না: শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান

‘আমাদের বাড়িতে সারজিস দুই থেকে তিন বার গেছে, নাহিদ ভাই গেছে একবার। ওরা কিছু দেওয়া তো দূরের কথা, আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না’ বলে ক্ষোভ ঝেড়েছেন জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তারা আমাদেরকে অনেক আশ্বস্ত করেছিল। জড়িয়ে ধরে বলেছিল তোমার এক ভাই গেছে লক্ষ ভাই আছে। কিন্তু আজকে দেখি লক্ষ ভাই কি অর্ধেক ভাইও নাই।’

ওই ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘সরকারি দল থেকে বর্তমানে যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ঊনি আমাদের বাড়িতে গেছে। আমাদের সবাইকে নিয়ে বইছে। ভাই, বোন, মা-বাবা, চাচা সবাইকে নিয়ে বসছে। বইসা সবার সাথে শুধু কোশল বিনিময় করছে, কথাবার্তা বলছে আর এই কথা বলছে তোমাদের যেকোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা। কিন্তু এখন আব্বা যখন অসুস্থ হয়ে পরে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ইমারজেন্সীভাবে ঢাকা সিএইচএমএসে আনা লাগে, ওই সময় আমি কয়েকটা দপ্তরে ফোন দিছি কিন্তু ফোনি রিসিভ করে না। এটা আমার সবচাইতে বড় দুঃখ। কিন্তু ঊনারা শুধু আশ্বস্ত করে মানুষকে কিন্তু প্রশ্রয় দেয় না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে তারা শুধু আমাদের আশ্বস্তই করে গেছে।’

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।